দাদা ও দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার ১২ বছরের এক নাবালিকা
দি নিউজ লায়ন; নরেন্দ্রপুর থানা এলাকার কন্দরপুরে আত্মীয়ের বাড়িতে দূর সম্পর্কের দাদা ও দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার এক ১২ বছরের নাবালিকা ৷ এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বছর দুয়েক আগে দুর্ঘটনায় বাবা ও মাকে হারায় ওই নির্যাতিতা ৷ তারপর থেকে এই দাদু ও দাদার কাছেই থাকছিল সে ৷ দিনের পর দিন দুজনে মিলে তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ৷
শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রতিবেশীদের কাছে বিষয়টি জানায় ওই নাবালিকা ৷ তাঁরাই নরেন্দ্রপুর থানার দারস্থ হন৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরই দাদু ও দাদাকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ তাতে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ৷

Post a Comment